Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্য দেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার দেওয়া হবে। ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম, সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষ করে বিজ্ঞানী এবং এসবের চলাচল সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কারের জন্য বিবেচিত হবেন তথ্যদাতারা।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই কর্মসূচির উদ্দেশ্য জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা-সংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতে ইরানের ব্যর্থতার কারণে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সংস্থাটির তথ্যের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। বিশেষ করে সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন ও মজুত সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে দেওয়া বক্তব্যেও তিনি বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সংলাপের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে তার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: ইউরোনিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

1

ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে হারিয়ে একটি পুরস্কার জিতলেন কেইন

2

ছুটি শেষে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

3

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

4

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

5

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

6

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

7

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

8

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

9

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

10

ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর

11

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

12

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

13

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

14

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, দিলেন যেসব নির্দ

15

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

16

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

17

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

18

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

19

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

20