Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

ভারতের অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় আকস্মিক বন্যায় (হড়পা বান) একটি সেনা ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র ভেসে গিয়ে পাঁচজন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।
শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বলে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি)।

পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির মিউপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাসু পানি এলাকায় হঠাৎ একটি পাহাড়ি স্রোত ফুলে-ফেঁপে ওঠে এবং আশপাশের এলাকা প্লাবিত করে। এতে ফিফথ গ্রেনেডিয়ার্সের পাসু পানি সেনা ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্র বন্যার জলে ভেসে যায়। এ সময় সাতজন সেনা সদস্য তীব্র স্রোতের মুখে পড়েন। দ্রুত দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এই সেনা সদস্যরা হলেন, হাবিলদার উপেন্দ্র এবং জওয়ান কুন্দন, বিনোদ, আদিত্য ও সমুনদা।

নিখোঁজ জওয়ানদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং জেলা ডিডিএমও-র পাশাপাশি ফিফথ গ্রেনেডিয়ার্সের দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মাঠে নেমেছে। এছাড়া, আইটিবিপির ৫৮তম ব্যাটালিয়ন, জিআরইএফ-এর ৬২ আরসিসি, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এই উদ্ধার অভিযানে সহায়তা করছেন। 

পাসিঘাট থেকেও উদ্ধারকাজে যোগ দিয়েছে ১০ সদস্যের একটি এসডিআরএফ দল। সেনা ক্যাম্প ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার রাজ্যের আপার সুবানসিরি জেলায় আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিওজারিং-বিয়াচিং সড়ক সংলগ্ন এলাকায় ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, তাদু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি ও বাবুল আলী। এর মধ্যে বাবুল আলীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে নাচো থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি এসডিআরএফের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

1

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

2

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

3

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

4

এআইয়ের জটিল শব্দের সহজ ব্যাখ্যা, এজিআই থেকে সুপারইন্টেলিজেন্

5

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

6

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

7

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

8

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

9

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

10

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

11

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

12

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

13

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

14

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

15

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

16

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

17

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

18

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

19

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

20