Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীরা কারাগার থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের বিরুদ্ধে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, কয়েক দশকের মধ্যে দেশটিতে নারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে।

বিবিসি পারসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী তারানেহ রহিমির শারীরিক অবস্থা কারাগারে ক্রমেই খারাপ হচ্ছে। নির্যাতনে তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথায় আঘাতের চিকিৎসা না করায় কানে সংক্রমণ দেখা দিয়েছে, যার ফলে ভারসাম্য রক্ষায় সমস্যা হচ্ছে।

তারানেহর চাচাতো ভাই মাসুদ নুরমোহাম্মাদি জানান, জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর যমজ বোন তারানেহ ও রোমিনাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় বোনকে চোখের সামনে ধর্ষণের হুমকি দিয়ে তারানেহর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

জাতিসংঘের ইরানবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ মাই সাতোর তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারির বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে ছয় নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ম অবমাননা, যুদ্ধসংক্রান্ত অভিযোগ ও গুপ্তচরবৃত্তির মামলায় আরও তিন নারী মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরানবিষয়ক গবেষক রাহা বাহরেইনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ডের ভয়াবহ প্রবণতা বাড়ছে। নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অন্যদিকে, লন্ডনে ইরানি দূতাবাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বিক্ষোভ-সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধির দাবি বিভ্রান্তিকর। নির্যাতনের অভিযোগও তারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের দাবি, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে হত্যা, অস্ত্র ব্যবহার, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানা জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ইরানে ২ হাজার ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন নারী।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

1

এক সিনেমায় শুভ-চঞ্চল-তমা, থাকতে পারেন মাহিও

2

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ভুল করে ৩ তারকাকে বিজয়ী ঘোষণা

3

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

4

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

5

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : বব

6

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

7

বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার রাস্তা খুলে দিন, সরকারকে শফিক

8

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

9

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

10

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

11

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

12

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

13

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলে

14

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

15

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

16

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

17

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

18

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভা

19

ভারতে এসআইআর বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি

20