Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ, তাই টিকিটের চাহিদাও তুঙ্গে। আর সেই সুযোগে চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে পুনর্বিক্রেতা ও নিজেদের ‘অফিশিয়াল’ দাবি করা কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমনকি একটি ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ প্যাকেজের জন্য চাওয়া হচ্ছে ১৮ লাখ আর্জেন্টাইন পেসো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা!

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটি ঘিরে শুরু থেকেই ছিল তুমুল উন্মাদনা। সেপ্টেম্বরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন টিকিটের আনুষ্ঠানিক মূল্য প্রকাশ করার পর বৈধ চ্যানেলে টিকিট বিক্রি শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়।

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের নির্ধারিত মূল্যে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৯০ হাজার পেসো, বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার ৫০০ টাকা। কিন্তু পুনর্বিক্রয়ের বাজারে একই টিকিটের দাম উঠেছে প্রায় ৬ লাখ পেসো, অর্থাৎ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা; মূল দামের প্রায় সাত গুণ।

আর সবচেয়ে দামি আসনগুলোর আনুষ্ঠানিক মূল্য ছিল ৪ লাখ ৮০ হাজার পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা। পুনর্বিক্রয়ের বাজারে এসব টিকিটের দাম প্রায় তিন গুণ পর্যন্ত বেড়েছে।

সবচেয়ে চমকপ্রদ দামের প্রস্তাব এসেছে ‘মুদো ভুয়েলা’ নামের একটি স্পোর্টস-ট্রাভেল প্রতিষ্ঠানের কাছ থেকে। প্রতিষ্ঠানটি নিজেদের আর্জেন্টিনা জাতীয় দলের ‘অফিশিয়াল এজেন্সি’ হিসেবে প্রচার করলেও ফেডারেশন জানিয়েছে, তারা প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়নি।

ম্যাচ শুরুর মাত্র ২২ ঘণ্টা আগে প্রতিষ্ঠানটির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৭ লাখ ৯০ হাজার পেসো, অর্থাৎ প্রায় ৬ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। অথচ ওই আসনের নির্ধারিত মূল্য ছিল ৩ লাখ ২০ হাজার পেসো, বা প্রায় ২ লাখ ৭২ হাজার টাকা।

আর ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ নামে তাদের সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটির দাম ১৮ লাখ পেসো, যা প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির প্রচার অনুযায়ী এতে রয়েছে খাবার, বিনোদন, মাঠের বিশেষ আসন, উপহারসামগ্রী এবং সার্বক্ষণিক সমন্বয় সেবা।

এদিকে অনানুষ্ঠানিক পুনর্বিক্রয়ের বাজারেও একই রকম চড়া দাম দেখা যাচ্ছে। জনপ্রিয় গ্যালারির টিকিটের দাম শুরু হচ্ছে প্রায় ৬ লাখ পেসো (৫ লাখ ১০ হাজার টাকা) থেকে। আর সান মার্তিন নিচু গ্যালারির সবচেয়ে দামি টিকিটের দাম উঠেছে প্রায় ১৫ লাখ ৫০ হাজার পেসো, অর্থাৎ প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখার আকাঙ্ক্ষা যে কতটা তীব্র, টিকিটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই তার বড় প্রমাণ। মাঠে হয়তো শেষবারের মতো দেখা যাবে আর্জেন্টিনার ১০ নম্বরকে; আর সেই শেষ মুহূর্তের সাক্ষী হতে অনেক সমর্থককে গুনতে হচ্ছে স্বাভাবিক মূল্যের কয়েক গুণ অর্থ। মেসির শেষ ম্যাচ; তাই আবেগের দামও যেন আকাশ ছুঁয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

1

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

2

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

3

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

4

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

5

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

6

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

7

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

8

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

9

বেরোবিতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন

10

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

11

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

12

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

13

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

14

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

15

বরগুনায় কালবেলার সাংবাদিককে গ্রেপ্তারে সমালোচনার ঝড়

16

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

17

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

18

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

19

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

20