Jahirul Hasan
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরই ইরানে হামলা করতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: অ্যাক্সিওস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আপাতত ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি এবং আবার সামরিক অভিযান শুরুর সময় নিয়ে শনিবার দুই নেতার মধ্যে খোলামেলা ফোনালাপ হয়। ইসরায়েলি সূত্র ওই আলোচনাকে ‘কঠিন’ এবং মার্কিন সূত্র ‘সরাসরি’ বলে বর্ণনা করেছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। নির্বাচন শেষ হওয়ার পর বড় ধরনের সামরিক অভিযান শুরুর সম্ভাবনা বিবেচনায় রেখেছে ওয়াশিংটন। তবে এর আগে ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু করার কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেন, ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তিনি কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন।

ট্রাম্পও শনিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং এ বিষয়ে তিনি তাড়াহুড়ো করছেন না। তবে ইরানের এক বা দুটি পারমাণবিক স্থাপনার বিষয় যুক্তরাষ্ট্রকে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের অবস্থান
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে একটি চিঠি পাঠান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে রেজাই জানান, তিনি চিঠিটি পেয়েছেন ও পড়েছেন, তবে এখনো জবাব দেননি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্যের ধরন বদলে গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ওয়াশিংটনের কাছে দেওয়া সাতটি শর্ত পূরণের দাবি থেকে সরে আসেনি তেহরান।

কাতারের মধ্যস্থতায় আলোচনা
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা শুরুর পথ তৈরি করতে টানা তৃতীয় দিনের মতো রোববার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কাতারের মধ্যস্থতাকারীরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রশ্নগুলোর জবাব দিলে আলোচনায় অগ্রগতি সম্ভব।

সূত্র: অ্যাক্সিওস; ইরান ইন্টারন্যাশনাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

1

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

2

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

3

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

4

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

5

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

6

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্

7

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

8

আবারও বাংলাদেশকে চমকে দিতে চায় জিম্বাবুয়ে

9

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

10

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

11

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

12

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

13

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

14

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

15

ইয়েমেনে সেনা অভিযান : ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহত

16

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

17

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

18

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

19

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি

20