Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), হলের বিভিন্ন স্থানে পানির ফিল্টার ও ওয়াই-ফাই রাউটার স্থাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিজয়-২৪ হলের দ্বিতীয় তলায় এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “আমি যখন প্রথম এই বিশ্ববিদ্যালয়ে আসি, তখন হলগুলোর শোচনীয় অবস্থা আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আজ এই হলে একটি নতুন রিডিং রুম করা হয়েছে এবং সেখানে এসি স্থাপন করা হয়েছে। এছাড়া হলে পানির ফিল্টার ও ওয়াই-ফাই রাউটার বসানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের নতুন চারটি হলের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেগুলোর কাজ শুরু হবে।”

হলের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, “বিগত সময়ে হলের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেই অবস্থা থেকে বর্তমানে আমরা একটি সুন্দর রিডিং রুম পেয়েছি। এখন রিডিং রুমে নতুন এসিও রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আগে এমন সুন্দর পরিবেশ ছিল না। বর্তমানে লাইব্রেরি ও রিডিং রুমে শিক্ষার্থীদের বসার জায়গা পাওয়া যায় না। সবাই এখন বেশিরভাগ সময় রিডিং রুম ও লাইব্রেরিতে বসেই পড়াশোনা করছে।”

তিনি আরও বলেন, “আমাদের হলগুলো আধুনিকায়ন না হওয়ায় দেখতে অনেকটা ছোট পাখির বাসার মতো মনে হয়। পরবর্তীতে যে হলগুলো নির্মাণ করা হবে, সেগুলো যেন আধুনিক ও কাঠামোগতভাবে উন্নত হয়, সেদিকে নজর দেওয়ার দাবি জানাচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

1

মিরাজের অনন্য কীর্তি

2

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

3

ডান ঊরুতে চোট, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

4

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

5

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

6

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

7

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

8

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

9

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

10

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

11

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

12

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

13

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

14

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

15

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

16

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

17

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

18

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

19

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

20