Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামের শত্রুদের হাতিয়ার হবেন না, ইরাককে সতর্কতা ইরানের

ইসলামের শত্রু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতিয়ার না হতে ইরাককে সতর্কতা দিয়েছে ইরান। ইরাকের তেল চোরাচালান ঠেকানো, দুর্নীতি বন্ধ এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র নিয়ে নিতে দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি কঠোর হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ উদ্যোগের প্রশংসা করেছেন। এরপরই ইরান থেকে এলো এমন সতর্কতা।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেল চোরাচালান বন্ধ করতে বুধবার ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার ইরান ও সিরিয়ার সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়। তবে ইরান মনে করে, মার্কিনিরা তাদের ওপর স্থল অবরোধ আরোপ করার চেষ্টা করছে। যার অংশ হিসেবে ইরাককে দিয়ে তারা সীমান্ত বন্দ করে দিয়েছে। যেন ইরাক থেকে ইরানে কোনো পণ্য আসতে ও যেতে না পারে।

এমন অবস্থায় ইরাককে ট্রাম্পের আজ্ঞাবহ না হতে সতর্কতা দিয়ে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির ‍সহকারী ও উপদেষ্টা মোহাম্মদ মোখবের বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক্সে লিখেছেন, “আমাদের পররাষ্ট্রনীতি বিশ্বাস করে, প্রতিবেশীদের সঙ্গে একই পথ অবলম্বন করা আমাদের একটি অন্যতম ভিত্তি। কঠিন সময়ে, ইরাকের পাশে ইরান তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে এবং তার বন্ধুত্ব প্রমাণ করেছে।”

তিনি আরও লিখেছেন, “এই শক্ত সম্পর্কের জন্য বাগদাদকে সীমান্তবিষয়ক ইস্যু নিয়ে সতর্ক থাকতে হবে। যেন এটি ইসলামের শত্রুদের হাতের হাতিয়ার না হয় এবং ক্রিমিনাল ট্রাম্পের নীতি প্রয়োগের বিষয় না হয়ে ওঠে।”

সূত্র: আলজাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

1

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

2

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

3

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

4

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

5

আশ্বাসে আস্থা নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ফরাসি শিক্ষার

6

বিশ্ব বাঘ দিবস আজ

7

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

8

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

9

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

10

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

11

জাপানের জন্য নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের দুয়ার খু

12

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

13

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

14

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎব

15

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ হামলার মূল পরিকল্পনাকারী

16

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

17

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

18

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

19

জিতের দীর্ঘায়ু কামনায় যা করলেন স্ত্রী মোহনা

20