Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশ্বাসে আস্থা নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ফরাসি শিক্ষার্থীদের

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দুই মাস ধরে আন্দোলন করছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু ও শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রের সঙ্গে একাধিক বৈঠক হলেও দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং সরকারি কর্মকর্তারা তাদের কথা শুনে আশ্বাস দিলেও বাস্তবে পরিবর্তন আনছেন না।

১৭ বছর বয়সী শিক্ষার্থী মারিউস মেনসিল ফরাসি উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের (ইউএসএল) সহনেতা। তিনি ম্যাক্রোঁসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, ‘তারা আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। হাসিমুখে স্বাগত জানান, বলেন আমাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করেন না।’

প্যারিসের সরকারি দফতরে অনুষ্ঠিত এসব বৈঠক কখনও কখনও দুই ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়েছে। মেনসিলের অভিযোগ, কর্মকর্তারা তাদের দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দিয়ে নানা যুক্তি দেখিয়েছেন।

মায়োত অঞ্চলের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হওয়া আন্দোলন গত ১৭ সেপ্টেম্বর মূল ভূখণ্ডের ফ্রান্সে ছড়িয়ে পড়ে। এরপর প্যারিসের উপকণ্ঠসহ দেশটির বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা স্কুলের প্রবেশপথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিতর্কিত ‘পারকুরসুপ’ ব্যবস্থা পুরোপুরি সংস্কার করা। তাদের অভিযোগ, এ ব্যবস্থায় ভর্তির সিদ্ধান্তের স্বচ্ছতা নেই এবং পিছিয়ে পড়া এলাকার মেধাবী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হন।

পাশাপাশি জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, স্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষা খাতে অতিরিক্ত ১০ বিলিয়ন ইউরো বরাদ্দের দাবিও জানিয়েছেন তারা।

আন্দোলনের মুখে সরকার ৯২০ জন বিকল্প শিক্ষক নিয়োগ দিয়েছে এবং আরও তিন হাজার নিয়োগের পরিকল্পনা করেছে। ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর বিদ্যালয় সংস্কারে এক বিলিয়ন ইউরো ব্যয়ের প্রতিশ্রুতিও দিয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ২৮ জনে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।

তবে শিক্ষার্থীরা এসব উদ্যোগকে অপর্যাপ্ত বলে মনে করছেন। সরকারি পরামর্শ কার্যক্রমে অংশ নেওয়া এক লাখের বেশি শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ জানিয়েছে, বর্তমান শিক্ষাব্যবস্থা তাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না এলে আন্দোলন চলবে। মেনসিলের ভাষায়, শুধু বৈঠক আর আলোচনা নয়, তারা চান বাস্তব পরিবর্তন।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

1

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

2

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

3

কোচের পদ হারিয়ে আশরাফুল বললেন, ‘অবিচার করা হয়নি’

4

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

5

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

6

বরখাস্ত সালাহদের কোচ

7

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

8

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

9

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

10

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

11

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্র

12

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট

13

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

14

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

15

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

16

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

17

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পৃথক টেকনিক্যাল ক্যাডারসহ ৬ দফা দা

18

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

19

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

20