Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সান্তোসের সিইও হলেন নেইমারের বাবা

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব সান্তোস এফসি। নেইমারের বাবা তার ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন। যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে।

ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে তিনি এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে।

এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং আমাদের ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বিকল্প উপায় খুঁজে বের করার কাজ করছি। নতুন সিইও হিসেবে নেইমার সিনিয়রের যোগদান সেই প্রক্রিয়ারই একটি অংশ। আমার বিশ্বাস, তার অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারব এবং সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারব।

বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ২০২৫ সালে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তিনি চলতি বছরের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে জাতীয় দলের সদস্য ছিলেন। তবে জুলাইয়ের শেষ দিকে তিনি জানান, তিনি আর ব্রাজিলের হয়ে খেলতে চান না। এর কয়েক সপ্তাহ আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হারের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

1

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

2

এশিয়া কাপে নজর রাখছেন হান্নান

3

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

4

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

5

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

6

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

7

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

8

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

9

মেসির বিদায়ী ম্যাচের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করছে আর্জেন্

10

যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

11

ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

12

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

13

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

14

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

15

রোহিত-হার্দিকদের কোচের দায়িত্ব থেকে জয়াবর্ধনের পদত্যাগ

16

আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপে’ কড়া কথা ‍শোনালেন ওয়াহ

17

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

18

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

19

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

20