Jahirul Hasan
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপাচার্যের অভিনন্দন

বেরোবি প্রতিনিধি,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাননীয় আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন শিখরে নিয়ে যাবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
বেরোবি উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অশেষ অভিভাবকত্ব, অনুগ্রহ এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য মহোদয় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সর্বোচ্চ পদে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

1

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

2

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

3

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

4

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে : আইনমন্ত্রী

5

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

6

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

7

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

8

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

9

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

10

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

11

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

12

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

13

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

14

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

15

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

16

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

17

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

18

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

19

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

20