Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন বছরে বাস্তবায়ন হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প, উপকমিটি গঠন

সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটি। একইসঙ্গে প্রকল্পটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান। এরপর পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটিকে বিস্তারিত অবহিত করা হয়। আলোচনায় প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং আওতাভুক্ত কাজগুলোর সুষ্ঠু বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) এবং কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা পরিবর্তন করে কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত দরপত্র আহ্বান এবং তিন বছর মেয়াদে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও মানদণ্ড বিবেচনায় নিয়ে একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের জন্য তিন সদস্যের যে উপকমিটি গঠন করা হয়েছে, তার সদস্যরা হলেন- লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ। এই উপকমিটিকে প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন দিল য

1

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

2

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

3

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

4

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার

5

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

6

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

7

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

8

আইএল টি-টোয়েন্টি খেলতে ‘মুম্বাইয়ে’ ফিরলেন পোলার্ড

9

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

10

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

11

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

12

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

13

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

14

বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

15

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

16

ব্যালন ডি’অর জয়ে যৌথভাবে শীর্ষে ফ্রান্স-আর্জেন্টিনা

17

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতি, ৪ পুলিশ সদস্য গ্রেপ্

18

ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ অমিতাভের বিরুদ্ধে

19

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

20