Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজনে নৈশভোজে অংশ নেন তারা। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি আজ শনিবার প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থান করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না। এ কারণে ছবি পেতে কিছুটা সময় লেগেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

1

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

2

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

3

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

4

‘লিগ্যাল অফিসার’ হিসেবে জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী হবে?

5

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

6

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

7

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

8

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

9

সুখবর পেল আর্সেনাল

10

চীনের সামরিক নেতৃত্বে শুদ্ধি অভিযান, যুদ্ধের সক্ষমতা নিয়ে প্

11

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

12

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

13

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

14

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

15

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

16

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

17

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

18

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

19

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

20