Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল মার্কিন আইনপ্রণেতাদের কাছে ‘বিষাক্ত’ ব্যক্তি হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে অস্ত্র প্রদান সীমিত করার পক্ষে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে সমর্থন বাড়ছে এবং এজন্য একমাত্র দায়ী নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লাপিদ লেখেন যে, “ইসরায়েল এমন অনেক আইনপ্রণেতার সমর্থন হারাচ্ছে—যারা ইসরায়েলকে এখনও কৌশলগত অংশীদার হিসেবে মনে করেন, কিন্তু নেতানিয়াহু ও তার সরকারের নীতির বিরোধিতা করেন।”

লাপিদের মতে, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যের মধ্যে প্রায় ২৫ জন এবং সিনেটের ১০ শতাংশেরও কম সদস্য ইসরায়েলের ঘোর বিরোধী।

“ইসরায়েলের জন্য বড় সমস্যা হলো, এই গোষ্ঠীর বাইরে থাকা সিনেটরদের মধ্যেও অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপের পক্ষে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে”, এক্সপোস্টে বলেছেন তিনি।

লাপিদ জানান, দুই বছর আগে ১১ জন সিনেটর ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে ভোট দিয়েছিলেন। এক বছর আগে এই সংখ্যা ছিল ২৭ জন এবং এপ্রিলে তা বেড়ে পৌঁছেছে ৪০ জনে।

“তারা বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরোধিতা করেন, এমন একটি সরকারের বিরোধিতা করেন যা তাদের বোধগম্য নয় এবং সর্বোপরি, তারা নেতানিয়াহুর বিরোধিতা করেন। তাদের কাছে এখন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছুই বিষাক্ত।”

লাপিদ বলেন, ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান-নীতির বিরোধিতা করতে গিয়ে নেতানিয়াহু যখন কংগ্রেসে ভাষণ দেন, তখনই তিনি যুক্তরাষ্ট্রের উভয় দলের সঙ্গে কাজ করা সংক্রান্ত ইসরায়েলের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসেছিলেন।

“ইসরায়েলের পরবর্তী সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন ওয়াশিংটনে প্রথম সফরের সময়ই যুক্তরাষ্ট্রের উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেন।”

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ফলাফলের মধ্য দিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে এবং আইন প্রণয়ন ও কংগ্রেসের তদারকি প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জ

1

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

2

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

3

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

4

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

5

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

6

৬৫ বছর বয়সে নামলেন মাঠে, করলেন গোল!

7

হরমুজ সংকটের মধ্যেও ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক ২৭ লাখ ব্

8

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

9

‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন মারণাস্ত্র আনছে ইরান

10

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

11

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

12

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

13

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

14

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

15

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

16

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

17

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

18

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

19

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

20