Jahirul Hasan
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেকোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকবেন নেতানিয়াহু!

ইসরায়েলের নির্বাচনী ফলাফলের প্রাথমিক চিত্রে ক্ষমতার সমীকরণ নিয়ে তৈরি হয়েছে নানা সম্ভাবনা। 
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা, বিরোধী শিবিরে ভাঙন ধরানো কিংবা ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নিতে পারেন। 

এমনকি নিরাপত্তাঝুঁকির কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারেন তিনি- এমন আশঙ্কা সামনে এসেছে।

নির্বাচনের ৭৭ শতাংশ ফলাফল প্রকাশের পর সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। তবে এগুলো সম্ভাব্য দৃশ্যপট, নিশ্চিত কোনও সিদ্ধান্ত নয়।

একটি সম্ভাবনা হলো, নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের মধ্যে সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠন। রাজনৈতিক অচলাবস্থা এড়াতে দুই পক্ষ একসঙ্গে সরকার গঠনের পথে হাঁটতে পারে। তবে দুই নেতার রাজনৈতিক অবস্থান ও পারস্পরিক মতপার্থক্য এ ধরনের সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আরেকটি সম্ভাবনা হলো, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকটের সরকার গঠন। এ ক্ষেত্রে তাকে নিজের শিবিরের দলগুলোকে রাজি করাতে হবে। কারণ, তার শিবিরের গুরুত্বপূর্ণ নেতা আভিগদর লিবারম্যান ও নাফতালি বেনেট ইতোমধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনে যোগ দিতে অনিচ্ছার কথা জানিয়েছেন। ফলে এ ধরনের সরকার গঠনের উদ্যোগ নিলেও নিজ শিবিরের ভেতরেই মতবিরোধ দেখা দিতে পারে।

অন্যদিকে, নেতানিয়াহু বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারেন। আইজেনকটের শিবিরের কোনও দল বা নেতাকে নিজের পক্ষে টেনে এনে ভবিষ্যৎ সরকার গঠনের পথ সুগম করার চেষ্টা করতে পারেন তিনি। এতে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা দুর্বল হয়ে পড়তে পারে।

তবে সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনা হিসেবে সামনে এসেছে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি। নেতানিয়াহু এখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। ফলে নিরাপত্তা ও সামরিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার হাতে এখনও গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে।

এই পরিস্থিতিতে নেতানিয়াহু দাবি করতে পারেন, গোয়েন্দা তথ্যে ইরানের বিরুদ্ধে হামলার প্রয়োজনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। এমন দাবি সামনে এনে সামরিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন তিনি- এমন আশঙ্কাও করা হচ্ছে।

তবে এ ধরনের পদক্ষেপের বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য নেই। ইসরায়েলের অনেক নাগরিকও নির্বাচন পিছিয়ে দেওয়ার বিরোধী বলে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, নির্বাচনের ফলাফল থেকে সরকার গঠনের পথ এখনও স্পষ্ট নয়। জাতীয় ঐক্যের সরকার, আরব দলগুলোর সমর্থনে বিকল্প জোট কিংবা বিরোধী শিবিরে ভাঙন- সব সম্ভাবনাই আলোচনায় রয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও জটিল হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

1

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

2

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

3

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

4

সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

5

২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী

6

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

7

চূড়ান্ত সেমিফাইনালের সূচি, ম্যাচ পণ্ড হলে বাংলাদেশ কি ফাইনাল

8

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

9

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

10

ভিনিসিয়ুসকে নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

11

বরগুনায় কালবেলার সাংবাদিককে গ্রেপ্তারে সমালোচনার ঝড়

12

রোনালদোকে নিয়ে গুজব

13

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

14

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

15

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি

16

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

17

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

18

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

19

সংবিধানে ঈমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি

20