Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, দলের মানসিকতা ও জয়ের ক্ষুধা এবার রিয়ালকে সাফল্যের পথে ফিরিয়ে নেবে।

কাল থেকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগার ২০২৬-২৭ মৌসুমের। ২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রিয়াল। নতুন মৌসুমের আগে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল চ্যানেলে কথা বলেছেন এমবাপ্পে। সেখানে উঠে এসেছে প্রস্তুতি, দলের সঙ্গে তার লক্ষ্য এবং কোচ হোসে মরিনিয়ো প্রসঙ্গ।

নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, কারণ এই সময়টাতেই আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারি। ম্যাচ শুরু হলে শরীরের ওপর চাপ নিয়ন্ত্রণ করতে হয়। এখনই সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার সময়, যাতে লিগের প্রথম ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি।’

কোচ মরিনিয়োর প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপের সময় এবং গত কয়েকদিনেও আমাদের অনেক কথা হয়েছে। এমন একজন অভিজ্ঞ কোচ পাওয়া অত্যন্ত ইতিবাচক ব্যাপার, যিনি জানেন কীভাবে জিততে হয় এবং জয়ের ধারায় পৌঁছানোর পথ তার জানা আছে।’

দুই মৌসুমে ট্রফিহীন থাকার পর এবার অবশ্য লক্ষ্য নিয়ে কোনো রাখঢাক রাখেননি এমবাপ্পে, ‘আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব। আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা সম্ভব হবে, কারণ আমি দলের মধ্যে সেই ক্ষুধা দেখতে পাচ্ছি। পুরো বছর আমরা মনোযোগ ধরে রাখব, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকদের খুশি করতে পারি। দলের হয়ে শিরোপা জেতা এবং সমর্থকদের আনন্দ দেওয়া ছাড়া গুরুত্বপূর্ণ কিছু নেই।’

দুই বছর আগে আজকের দিনেই রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। ইউয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে সেই প্রথম গোলের স্মৃতিও ফিরে দেখেছেন এমবাপে। দিনটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন দলের হয়ে প্রথম ম্যাচ সবসময়ই স্পেশাল, আর যখন সেই দলটা রিয়াল মাদ্রিদ হয়, তখন বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ ও জাদুকরী হয়ে ওঠে বিশেষ করে সেটি যখন কোনো ফাইনাল ম্যাচ ছিল।’

রিয়াল মাদ্রিদে আসার স্বপ্ন এখনো প্রতিদিন উপভোগ করেন বলেও জানান এমবাপ্পে, ‘এখানে আসা আমার স্বপ্ন ছিল এবং প্রতিদিন এখানে থাকার সুযোগ পাওয়াটাও এখনো স্বপ্নের মতো। আমি বর্তমানকে উপভোগ করতে জানি। রিয়াল মাদ্রিদে থাকার জন্য আমি কতটা ভাগ্যবান, সেটা তবে এখন আমাদের জিততেই হবে।’ 

সবশেষে রিয়াল সমর্থকদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘হ্যালো মাদ্রিদস্তারা। গত দুই বছর ধরে আপনারা আমাদের যে সমর্থন জুগিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানানোর জন্যই এই বার্তা। আমি জানি এই বছরটি আরও বেশি গুরুত্বপূর্ণ হবে এবং আমরা একসাথে দারুণ সব অর্জন করব। আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সত্যি বলতে আমরা প্রস্তুতই আছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

1

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

2

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

3

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

4

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

5

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

7

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

8

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

9

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

10

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

11

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

12

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

13

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

14

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

15

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

16

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

17

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

18

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

19

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

20