Jahirul Hasan
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

একাদশে দুই পেসার খেলানোর ব্যাখ্যা দিলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ দল। মিরপুরে প্রথম টেস্টে হারের পর আজ দ্বিতীয় টেস্ট ড্র করল টাইগাররা। তবে সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ দলের একাদশ নির্বাচন। দুই টেস্টেই একাদশে মাত্র দুজন করে পেসার নিয়ে খেলেছে স্বাগতিকরা।

সিরিজ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমাদের পরিকল্পনা তো ছিলই যে আমরা স্পিন উইকেটে খেলব, সত্যি বলতে এবং দুই ম্যাচে যদি দেখেন আমরা তিনজন স্পিনার এবং দুইজন পেস বোলার নিয়ে খেলেছি। প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয় যে কন্ডিশনের কারণে আমরা ম্যাচটা হারিনি, আমার মনে হয় আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো করিনি।'

'হয়তো আমরা আরও একজন অতিরিক্ত পেস বোলার নিয়ে খেলতে পারতাম। তো চিন্তা ছিল যে স্পিনটা হয়তো আরেকটু আগে থেকে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তো ভবিষ্যতে যদি আমরা আবার এরকম কন্ডিশন তৈরি করতে চাই, তবে আমাদের আরও ভালোভাবে কথা বলে কীভাবে কন্ডিশনটা আমাদের অনুকূলে আনতে পারি, সেটা নিয়ে আরও সঠিক উপায়ে পরিকল্পনা করতে হবে।'-যোগ করেন তিনি।

সিলেটে কন্ডিশন নিজেদের পক্ষে ছিল না বললেন শান্ত, 'আমরা পরিকল্পনা মতো পেয়েছি এটা আমি বলব না। তো পুরোপুরিভাবে সিলেটে যে কন্ডিশনটা আমরা চেয়েছিলাম বা প্রত্যাশা করেছিলাম, তা পাইনি, সেই দিক দিয়ে একটু পিছিয়ে ছিলাম।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

1

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

2

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

3

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

4

ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

5

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

6

তুরস্কে সালাহর নামে হচ্ছে সড়ক

7

ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এম

8

চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্ব

9

ফের একসঙ্গে দুই কিংবদন্তি

10

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

11

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

12

রোনালদোর যেসব রেকর্ড শিগগিরই ভাঙছে না

13

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

14

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

15

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

16

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের

17

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

18

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

19

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

20