Jahirul Hasan
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে এই পদ্ধতি

হিমবাহ ধসে আকস্মিক বন্যায় নেপাল ও তিব্বতে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়তে থাকায় অচেনা মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা এবং পচন ধরায় অনেক মরদেহ চেহারা দেখে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

নেপাল পুলিশের কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের বাবা-মা, সন্তানসহ প্রথম সারির স্বজনদের রক্তের নমুনা দিতে আহ্বান জানিয়েছেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে তাদের বিদেশে থাকা স্বজনরাও নিজ দেশে ডিএনএ পরীক্ষা করিয়ে ফলাফল নেপাল পুলিশের কাছে পাঠাতে পারবেন। এরই মধ্যে শত শত নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত নমুনা নেপাল পুলিশ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং নেপাল একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাঠানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পচন বা পানিতে দীর্ঘ সময় থাকার কারণে মরদেহ বিকৃত হয়ে গেলে চেহারা দেখে শনাক্ত করা কঠিন হয়। এ ক্ষেত্রে রক্ত, নরম টিস্যু, হাড় ও দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করা যায়। এমনকি শরীরের অধিকাংশ টিস্যু পচে গেলেও হাড় থেকে ডিএনএ পাওয়া সম্ভব।

নিখোঁজ ব্যক্তির ডিএনএ সরাসরি পাওয়া গেলে, যেমন তার ব্যবহার করা টুথব্রাশ বা হেয়ারব্রাশ থেকে নমুনা সংগ্রহ করে মরদেহের ডিএনএর সঙ্গে তুলনা করা যায়। তা সম্ভব না হলে বাবা-মা বা সন্তানের মতো নিকট স্বজনের ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়।

ডিএনএ পরীক্ষার পাশাপাশি আঙুলের ছাপ ও দাঁতের তথ্যও মরদেহ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কাজে নেপালকে সহযোগিতা করছে ভারত ও চীন। ভারত ১৯ সদস্যের একটি ফরেনসিক দল পাঠিয়েছে। চীনও ডিএনএ শনাক্তকরণে বিশেষজ্ঞদের দ্বিতীয় দল পাঠিয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

1

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

2

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

3

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

4

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

5

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

6

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

7

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

8

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

9

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

10

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

11

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

12

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

13

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

14

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

15

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

16

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

17

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

18

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

19

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

20