Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি


অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান শনাক্ত করতে পারে—এমন আশঙ্কায় ইরানি কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি করেছে দেশটির দৈনিক আল-মাশহারি।

রবিবার পত্রিকাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এ কারণেই খামেনির কোনো অডিও বার্তা প্রকাশ করা হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি অডিও রেকর্ডিং থেকেই অন্তত পাঁচটি উপায়ে বক্তার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

এর মধ্যে প্রথমেই রয়েছে কক্ষের নিজস্ব শব্দগত বৈশিষ্ট্য। প্রতিটি স্থানের আলাদা অ্যাকুস্টিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বক্তা কী ধরনের কক্ষে ছিলেন, সে বিষয়ে ধারণা পাওয়া সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইনের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে রেকর্ডিংটি কখন করা হয়েছে এবং সেটি কোন বিদ্যুৎ গ্রিডের আওতায় তৈরি হয়েছে, তাও নির্ধারণ করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি মাইক্রোফোন ও রেকর্ডিং যন্ত্র অডিওতে আলাদা প্রযুক্তিগত ছাপ রেখে যায়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, মোবাইল ফোনের মাইক্রোফোন সাধারণত নিম্ন কম্পাঙ্কের শব্দ দুর্বল করে ফেলে, আর স্বল্পমূল্যের যন্ত্রাংশ বিশেষ ধরনের বিকৃতি সৃষ্টি করে। এসব তথ্য ব্যবহার করে ব্যবহৃত যন্ত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

এ ছাড়া ভেন্টিলেশন ব্যবস্থা, জেনারেটর, কুলিং সিস্টেম কিংবা আশপাশের অন্যান্য যন্ত্রপাতির শব্দ বিশ্লেষণ করেও রেকর্ডিংয়ের সম্ভাব্য স্থান শনাক্ত করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবশেষে পত্রিকাটির দাবি, কণ্ঠস্বরের অনুরণন বিশ্লেষণ করে বক্তার শ্বাস-প্রশ্বাসের ধরন, শব্দের মাঝের বিরতি, শারীরিক অবস্থা, হৃদস্পন্দন এবং মানসিক চাপের মাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।

সূত্র: আল-মাশহারি, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

1

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

2

দেবের পথ ধরলেন শুভশ্রী!

3

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

4

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

5

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

6

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

7

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

8

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

9

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

10

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

11

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

12

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

13

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

14

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

15

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

16

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

17

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

18

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

19

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

20