Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের দিকে নজর রাখছে রিয়াল-বার্সা

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখার পর নিজ পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে। এর মাঝেই শোনা যাচ্ছে নতুন খবর। কাভানের দিকে নাকি নজর রাখছে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বর্তমানে এমএলএস-এর দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ইতোমধ্যে ইউরোপের পরাশক্তি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করে রেখেছেন। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালে ১৮ বছর বয়স পূর্ণ হলে তিনি প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেবেন।

তবে টিমটকের বরাতে দিয়ে ইএসপিএন বলছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় ক্লাবই নাকি তার দিকে কড়া নজর রাখছে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সুলিভানের পারফরম্যান্সের ওপর দৃষ্টি রাখছে। যদি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হন, তবে সুযোগ বুঝে তাকে স্পেনে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখা সুলিভান ২০২৪ সালে ফিলাডেলফিয়ার সঙ্গে চুক্তি করার সময়ই ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান। ২০২৮ সালে আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি বর্তমান ক্লাবেই তার খেলা চালিয়ে যাবেন।

চলতি এমএলএস মৌসুমে ২৩টি ম্যাচে ৬টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন এই তরুণ ফুটবল তারকা। এই ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই মরিসিও পচেত্তিনোর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল জাতীয় দলেও স্থান করে নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহ কমলো ২০ জেলা থেকে, অব্যাহত রয়েছে পাঁচ জেলায়

1

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

2

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

3

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

4

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

5

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

6

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

7

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

8

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

9

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

10

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

11

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

12

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

13

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

14

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

15

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

16

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

17

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

18

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

19

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

20