Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ ব্যবধানের বিশাল জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মাইকেল ওলিস। হ্যাটট্রিকের সুবাদে ম্যাচ বল এবং ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি নেইমারের কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহারও সঙ্গে করে ঘরে ফিরেছেন এই ফরাসি ফরোয়ার্ড। এক প্রতিবেদনে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম এ তথ্য জানিয়েছে।

এদিকে ম্যাচে তিন গোল ও দুই অ্যাসিস্ট করা ২৫ বছর বয়সী ওলিসের জন্য মিক্সড জোনে অপেক্ষা করছিল সারপ্রাইজটি। সেটি ছিল নেইমারের অটোগ্রাফসহ একটি বিশেষ জার্সি। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আসা সাংবাদিক ইজাবেলা পালিয়ারির মাধ্যমে ওলিসের কাছে এই জার্সিটি পৌঁছে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এর আগে ওলিস তার শৈশবের প্রিয় খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ও জিনেদিন জিদানের পাশাপাশি নেইমারের নাম উল্লেখ করেছিলেন। ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন।

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন ওলিস। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচটি ছিল মৌসুমে তার সপ্তম প্রতিযোগিতামূলক ম্যাচ, আর এর মধ্যেই চারবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোল অবদান (গোল ও অ্যাসিস্ট) দাঁড়িয়েছে ১১টিতে- প্রতি ৫১ মিনিটে গড়ে একটি।

ওলিসের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ হ্যারি কেইন। তিনি বলেন, মাইকেলের সঙ্গে খেলতে আমি ভীষণ উপভোগ করি। সে অত্যন্ত ভালো একজন মানুষ। বাইরে যেভাবে তাকে দেখা যায়, সে আসলে তার চেয়ে সম্পূর্ণ আলাদা চরিত্রের।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

1

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

2

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

3

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

4

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

5

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

6

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

7

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

8

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

9

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানে

10

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

11

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

12

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

13

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

14

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

15

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

16

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

17

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

18

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

19

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

20