Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য দিনো সানি মারা গেছেন

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক মিডফিল্ডার দিনো সানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দিনো সানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গী ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে সাও পাওলো ও ইতালির এসি মিলানের হয়ে দ্যুতি ছড়ানো এই কিংবদন্তি কোচ হিসেবেও ব্রাজিলিয়ান ফুটবলে অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে  শোকের ছায়া নেমে এসেছে। 

জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন সানি। এ সময় তার ঝুলিতে ছিল চারটি গোল। ১৬টি জয়, চারটি ড্র ও চারটি হারের সাক্ষী ছিলেন তিনি। ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৫৮ সালের ওসওয়ালদো ক্রুজ কাপ, ১৯৫৯ সালের বার্নার্দো ও'হিগিন্স কাপ এবং ১৯৬০ সালের রোকা কাপও জিতেছেন এই মিডফিল্ডার।

১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে কোচ ভিসেন্তে ফেওলার অধীনে অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে খেলেছিলেন সানি। তবে পেশির চোটের কারণে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে আর মাঠে নামা হয়নি তার। তার জায়গায় দলে সুযোগ পান জিতো।

সানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আমাদের প্রথম বিশ্বচ্যাম্পিয়নদের একজনকে হারালাম। ১৯৫৮ সালে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে গেছেন দিনো সানি। আমরেলিনহার (ব্রাজিল জাতীয় দলের ডাকনাম) ইতিহাসের মহানদের মধ্যে তার নাম চিরকাল লেখা থাকবে। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই মহান চ্যাম্পিয়ন ও কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও শোকবার্তা প্রকাশ করেছে সিবিএফ। সেখানে বলা হয়, ১৯৫৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য এবং ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেয়া দলের অন্যতম খেলোয়াড় দিনো সানির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার অর্জন ও অবদান ব্রাজিলিয়ান ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৩২ সালের ২৩ মে সাও পাওলোতে ইতালীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন দিনো সানি। ১৯৫০ সালে পালমেইরাসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। প্রথম মৌসুমেই জেতেন ক্যাম্পেওনাতো পাওলিস্তা। এরপর এক্সভি দে জাউ ও কোমের্শিয়াল-এসপিতে খেলার পর ১৯৫৪ সালে যোগ দেন সাও পাওলোতে।

সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচে ১১৩ গোল করেন এই মিডফিল্ডার। ১৯৫৭ সালে দলটির হয়ে জেতেন রাজ্য লিগের শিরোপা। ১৯৬০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে খেলার পর যোগ দেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে।

মিলানের হয়ে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ এবং ১৯৬২-৬৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ জয়ের স্বাদ পান তিনি। পরবর্তী সময়ে ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত করিন্থিয়ান্সে খেলেন সানি। ক্লাবটির হয়ে ১৯৬৬ সালে জেতেন রিও-সাও পাওলো টুর্নামেন্ট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান দিনো সানি। ১৯৬৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত করিন্থিয়ান্সের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ইন্টারন্যাসিওনালের কোচ হিসেবে ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৩ সালে টানা তিনবার রিও গ্রান্দে দো সুল রাজ্য লিগের শিরোপা জেতেন। ১৯৮৩ সালে আবারও দলটিকে শিরোপা এনে দেন।

কোচিং ক্যারিয়ারে পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সে, কোরিতিবা, গোইয়াস ও পন্তে প্রেতার মতো ব্রাজিলিয়ান ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া উরুগুয়ের পেনারোলকে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার লিগ চ্যাম্পিয়ন করেন। বোকা জুনিয়র্স, কোরিতিবা, কাতার জাতীয় দল এবং গ্রেমিওতেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সানি। ১৯৯২ সালে গ্রেমিওর দায়িত্ব ছাড়ার মধ্য দিয়ে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

সূত্র: গোল ডট কম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের মন্তব্যের জবাব দিলেন দেম্বেলে

1

কুমিল্লায় খুব শীঘ্রই বিকেএসপি প্রতিষ্ঠিত হবে: ক্রীড়া প্রতিমন

2

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

3

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

4

পিএসজির নতুন প্রস্তাবও ফিরিয়ে দিলেন জেজে গ্যাব্রিয়েল

5

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

6

‘বছরের পর বছর কাজ শুরু হয় না, হলেও ঠিকাদারদের খুঁজে পাওয়া যা

7

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

8

এবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম

9

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

11

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আটকা পড়েছেন দেড় লাখ যাত্

12

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

13

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

14

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

15

‘এমন সুযোগ-সুবিধা পেলে আমার ক্যারিয়ারটাও অন্যরকম হতে পারতো’

16

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

17

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

18

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

19

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

20