Jahirul Hasan
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন লিটন দাস। চার ম্যাচে দ্বিতীয়বার সেঞ্চুরি করে নিজের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

দিনের প্রথম চার বল সামলে নিয়ে নামের পাশে তিন রান যোগ করলেন লিটন দাস। কাগিসো রাবাদাকে প্রথম বল সামলে নিয়ে শেষ বলে চার মারলেন মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

তারপর চোখ ছিল লিটনের দিকে। দেখেশুনে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিতে ছিল ১২টি চার। তিন অঙ্কের ঘরে পৌঁছে একটি কাগজ বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে একটি বার্তা লেখা, যার বাংলা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ 

লিটন তার আগের সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিও করেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাট হাসেনি। দুই টেস্টে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৪। বাকি তিন ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য এক ইনিংস খেলে সেই হতাশা কাটিয়ে উঠলেন।  

৬ উইকেটে ৩২৭ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। আগের দিন তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হলে প্রথম দিনের খেলা শেষ হয়। ২২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ ম্যাচে প্রাণ ফিরে পায় তানজীদ হাসান তামিম ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে। তারপর লিটন ও হৃদয় মিলে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসবার্গ পার করলেই বিনামূল্যে নাকভির কাছে ‘দল বাছাইয়ের কৌশল’

1

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দে

2

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

3

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

4

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

5

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

6

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

7

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

8

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

9

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

10

ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধান

11

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

12

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

13

এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি সালমান মুক্তাদির সত্য তুলে ধরবেন:

14

এআই নীতি সমন্বয়ে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠন ট্রাম্পের

15

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

16

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

17

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

18

ছুটি শেষে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

19

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

20