Jahirul Hasan
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাহসিফের শেষ মেসেজ, ‘মা আসছি’

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় একের পর এক প্রশ্ন সামনে আসছে। নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের দাবি, যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে কখনো যাননি তাহসিফ। নিখোঁজ হওয়ার আগে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর কী ঘটেছিল, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়র তার ছেলেকে বাসা থেকে ডেকে নেন। মাকে বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাত ১টা ৩৫ মিনিটে মেসেজ দিয়ে মাকে জানান, ‘আম্মু, আমি আসছি।’ সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ।

ছেলেকে খুঁজতে বুধবার দুপুরে তুরাগ থানায় যান হেলাল। পরে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন করে তাকে মরদেহ উদ্ধারের খবর জানান। হেলাল বলেন, রাজাবাড়ির ঘাটসংলগ্ন যে এলাকায় তার ছেলের মরদেহ পাওয়া গেছে, সেখানে তাহসিফ কখনো যাননি। কে বা কারা তার মৃত্যুর জন্য দায়ী, তা তিনি জানেন না।

বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর তাহসিফ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নেত্র নিউজ হয়ে সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কর্মরত ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময়কার বহুল আলোচিত ভিডিও ধারণের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছিল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা ও বিতর্ক।

মৃত্যুর প্রায় তিন মাস আট দিন আগে প্রকাশিত এক পডকাস্টে তাহসিফ অভিযোগটিকে ‘প্রমাণহীন অভিযোগ’ বলে প্রত্যাখ্যান করেন। তবে ৫ আগস্টের আগে-পরে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সবকিছু বলতে পারবেন না জানিয়ে তিনি বলেছিলেন, ‘সবকিছু আমি বলব না। আমারও কিছু অপরাগতা আছে।’

তাহসিফ কোনো হুমকি পেয়েছিলেন কি না, জানতে চাইলে তার বাবা বলেন, এ বিষয়ে ছেলে কিছু জানাননি। তবে সে কিছুটা আশঙ্কার কথা বলেছিল।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উত্তরখান থানাধীন রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

1

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

2

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

3

মারধর ও চাঁদাবাজির অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেফতার

4

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

5

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

6

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

7

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

8

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

9

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

10

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

11

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

12

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

13

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

14

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

15

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর সমমর্যাদার পদ পেলেন মিঠুন চক্রবর্

16

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

17

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

18

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

19

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভ

20