Jahirul Hasan
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির অভিযোগ খারিজ পুলিশের

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে ইসরায়েলি আরব দলগুলোর বিরুদ্ধে কারচুপি ও চুরির যে অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টি, সেই অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ।

একাধিক হিব্রুভাষী সংবাদমাধ্যমকে ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা বলেছেন, “এবারের নির্বাচনে অনিয়ম খুব কম ঘটেছে। এমনকি আগের নির্বাচনগুলোর তুলনাতেও এবারে নির্বাচনে অনিয়ম বা এ জাতীয় ঘটনা অনেক কম।”

ইসরায়েলি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির যে অভিযোগ লিকুদ পার্টি তুলেছে, সে সম্পর্কে একাধিক পুলিশ কর্মকর্তা বলেছেন, “এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে এমন দাবির পক্ষে তদন্তমূলক কিংবা গোয়েন্দাভিত্তিক কোনো তথ্য প্রমাণ আমরা এখনও পাইনি।”

উল্লেখ্য, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল। আর এবারের নির্বাচনে চমক দেখিয়েছে ইসরায়েলি আরব দলগুলো। এই প্রথম তারা তারা নেসেটের ১২০টি আসনের মধ্যে রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে। এর আগে কোনো নির্বাচনে এত সংখ্যক আসনে জয়ী হয়নি ইসরায়েলি আরব দলগুলো।

এই উত্থানকে স্বাভাবিক কারণেই ইতিবাচকভাবে নেয়নি লিকুদ পার্টি। আরব দলগুলোর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে ২৮ ফেব্রুয়ারি লিকুদ পার্টির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের নির্বাচন আরব দলগুলো হাতে চুরি হয়েছে—যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় এবং গুরুতর দুর্নীতি, হুমকি, সহিংসতা, মিথ্যাবাদের মাধ্যমে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নির্মূল করতে চায়। তারা নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। আমরা এসবের প্রমাণ কর্তৃপক্ষকে প্রদান করছি।”

নির্বাচনে গৃহীত ভোটের প্রায় সবই বেশি ইতোমধ্যে গণনা করা হয়ে গেছে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ১২০ আসনের মধ্যে ৫৩টিতে জয়ী হয়েছে লিকুদ পার্টি এবং তার নেতৃত্বাধীন জোটের রাজনৈতিক দলগুলো এবং ৪৮টি আসনে জয়ী হয়েছে গাদি আইজেনকোটের রাজনৈতিক দল ইয়াশার ও তার নেতৃত্বাধীন জোট।

অর্থাৎ এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতি এ দুই জোটের কোনো একটি যদি সরকার গঠন করতে চায়, তাহলে আরব দলগুলোর সঙ্গে জোট করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সূত্র : টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

1

হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলায় নিহত ইয়েমেনি সেনার সংখ্যা

2

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

3

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর পাকিস্তান-শ্রীলঙ্কার জরিম

4

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

5

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

6

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

7

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

8

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

9

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

10

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

11

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

12

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

13

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

14

এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘ

15

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

16

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

17

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

18

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহ

19

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

20