Jahirul Hasan
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন প্রদেশটির একটি হাসপাতালের কর্মকর্তা।

শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে জানান, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে। আরও তথ্য পাওয়ার পর এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামিউল হক আল জাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বাড়িটির মালিকেরা খননকাজের সঙ্গে জড়িত ছিলেন। সেখানে তারা ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। এ ঘটনায় তখন পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান সামিউল হক।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের ওই এলাকায় তদন্তকারী দল পৌঁছেছে। তারা বিস্ফোরণের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হাতবোমা হামলার ঘটনা ঘটে। এতে ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

1

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

2

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

3

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের পার্লাম

4

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

5

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

6

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

7

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

8

যেকোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকবেন নেতানিয়াহু!

9

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

10

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

11

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

12

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

13

নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ

14

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

15

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

16

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

17

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধ

18

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

19

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

20