Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ, কোথাও মার্কিন বাহিনী আশ্রয় পাবে না’—হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে দেশটির সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত—কোথাও মার্কিন বাহিনীর জন্য নিরাপদ আশ্রয় থাকবে না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রেজায়ি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধে জড়ালে ওই অভিযানে অংশ নেয়া দেশটির সব সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

পোস্টে রেজায়ি লেখেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করে, তবে এই আগ্রাসনের সঙ্গে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি—পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত—ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই, কোনো নিরাপদ আশ্রয় নেই, এমনকি দায়মুক্তিরও সুযোগ নেই।’

গত মাসের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশ দেন। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলেও জানানো হয়।

এদিকে বুধবার আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন রেজায়ি। তিনি বলেন, যেকোনো ধরনের শত্রুতা বন্ধের উদ্যোগে পশ্চিম এশিয়ার সব রণাঙ্গাম, বিশেষ করে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।

সাক্ষাৎকারে তিনি আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক হামলা চালালে দেশটির সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এ ক্ষেত্রে ইরান থেকে অনেক দূরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও হামলার আওতার বাইরে থাকবে না। 

তথ্যসূত্র: তাসনিম নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর পাকিস্তান-শ্রীলঙ্কার জরিম

1

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

2

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

3

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

4

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

5

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

6

নেদারল্যান্ডসের দায়িত্ব নিতে পাকিস্তানের কোচিং ছাড়ছেন নফকে

7

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে য

8

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

9

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

10

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

11

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

12

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

13

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দে

14

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

15

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

16

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

17

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

18

স্ত্রীকে নিয়ে টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

19

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্

20