Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে একসঙ্গে দুই উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই টার্মিনাল নির্মাণে ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মাধ্যমে আগামী বছর এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

মহেশখালীতে নতুন টার্মিনাল
এলএনজি আমদানির পাশাপাশি তা সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার। এ জন্য কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এফএসআরইউ বা ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে করে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দুটিই দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে চার জনের প্রাণহানি

1

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

2

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

3

যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন মার্কিন

4

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

5

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

6

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

7

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

8

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

9

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

10

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

11

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

12

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

13

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

14

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

15

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

16

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

17

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ

18

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

19

সুখবর পেল আর্সেনাল

20