Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের ফুটবলে জনপ্রিয়তার জোয়ার

২০২৬ ফিফা বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা আরও বেড়েছে। বিশ্বকাপ-পরবর্তী সময়ে দেশটির পুরুষ ও নারী জাতীয় দলের প্রথম ছয়টি ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ও টেলিভিশন দর্শকসংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।

সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠিত ছয়টি ম্যাচের প্রতিটিতেই স্টেডিয়ামের অন্তত ৯৫ শতাংশ আসন পূর্ণ ছিল। এর মধ্যে অরল্যান্ডো, গ্লেনডেল ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তিনটি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

দর্শক উপস্থিতি বাড়াতে ২৫ থেকে ৩৫ ডলারের মধ্যে রাখা হয়েছিল সর্বনিম্ন দামের টিকিট। এর ফলে দেশজুড়ে ম্যাচগুলোতে দর্শকের ব্যাপক সাড়া পাওয়া যায়। এনার্জাইজার পার্ক, স্টেট ফার্ম স্টেডিয়াম ও অ্যালিয়াঞ্জ ফিল্ডে জাতীয় দলের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছে। অন্য ভেন্যুগুলোতেও দর্শক উপস্থিতি ছিল ইতিহাসের সেরা তিনের মধ্যে।

দর্শকদের এই সাড়া নিয়ে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ডেভিড রাইট বলেন, ‘আমরা দেখছি, আরও বেশি সমর্থক আমাদের জাতীয় দলগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন, আর চাহিদাও স্পষ্ট। দর্শকেরা স্টেডিয়াম ভরিয়েছেন, টেলিভিশনে খেলা দেখেছেন এবং রেকর্ডসংখ্যায় সম্পৃক্ত হয়েছেন। এই উদ্দীপনা সারা দেশে আমাদের দল ও সমর্থকদের মধ্যে বাড়তে থাকা সম্পর্কের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘এই গতি ধরে রেখে খেলাটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করার বড় সুযোগ রয়েছে।’
মাঠের বাইরেও টেলিভিশনে ফুটবলের জনপ্রিয়তার প্রমাণ মিলেছে। গত ৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ম্যাচে ইংরেজি ভাষার সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টসে গড়ে ৬ লাখ ২৬ হাজার দর্শক খেলা দেখেছেন। ২০২৪ সালের অক্টোবরে দুই দলের আগের ম্যাচের তুলনায় এ সংখ্যা ৯৭ শতাংশ বেশি।

অন্যদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচারমাধ্যম টেলিমুন্ডোতে ম্যাচটি গড়ে ১৭ লাখ দর্শক দেখেছেন। সর্বোচ্চ দর্শকসংখ্যা ছিল ২২ লাখ ২০ হাজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

1

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

2

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

3

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

4

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

5

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

6

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

7

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত

8

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

9

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

10

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

11

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

12

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

13

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

14

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

15

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: র

16

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

17

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

18

দীঘির কপাল খুলবে কবে?

19

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

20