Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে এস্তোনিয়ার সহায়তা চায় বাংলাদেশ

দেশের প্রতিটি নাগরিকের জন্য একক পরিচয় নিশ্চিত করতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ক্ষেত্রে দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা ও সরকারি সেবার মধ্যে তথ্য আদান-প্রদানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার।

বুধবার (১৮ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। 

আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয় উঠে আসে।

বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করতে কাজ করছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা ও সরকারি সেবার মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্প ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে। উদ্যোগটি বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।

জবাবে এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতার সম্ভাবনা অনেক। ডিজিটাল প্রশাসন ও ই-গভর্ন্যান্সে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে এস্তোনিয়া আগ্রহী। চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও বিভিন্ন সরকারি ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হতে পারে।

সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃসংযোগ কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ও সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

1

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

2

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

3

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

4

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্

5

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

6

ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

7

নটর ডেমে দ্বিতীয়, ঢাকা বোর্ডে অষ্টম — রিয়ানের সাফল্যে গর্বিত

8

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

9

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

10

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

11

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

12

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

13

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

14

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

15

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : বব

16

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

17

দেশে ফিরলে শেখ হাসিনার প্রতি ন্যায়বিচার করা হবে : তথ্য উপদেষ

18

ইরানের সরকার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল

19

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

20