Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন প্রধান কোচ নিয়োগ দিলো পাকিস্তান

পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ডেইটজ। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে কাজ শুরু করবেন ৫১ বছর বয়সী এই কোচ।

ক্যারিবীয় সফরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ডেইটজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনেই ২০২৪ ও ২০২৬—পরপর দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডস নারী দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে ডেইটজের। এ ছাড়া ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রিকেট ওয়েলিংটনে হাই পারফরম্যান্স কোচ ছিলেন তিনি। 

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডেইটজ। ২০২৮ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলাই তার লক্ষ্য। ডেইটজ বলেছেন, ‘পাকিস্তান নারী দলের প্রধান কোচ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। ২০২৮ সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব। দেশের মাটিতে সমর্থকদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য।’

পাকিস্তান নারী দলের কোচিং দায়িত্বে সাম্প্রতিক সময়ে বেশ পরিবর্তন এসেছে। গত সাড়ে তিন বছরে ষষ্ঠ কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেইটজ। তার আগে দলটির দায়িত্বে ছিলেন ওয়াহাব রিয়াজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

1

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

2

হরমুজে ইরানের মাইনের আঘাতে দুই সুপার ট্যাংকারে আগুন

3

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

4

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

5

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

6

এআইয়ের ঝুঁকি সামাল দেওয়া সম্ভব, নিয়ন্ত্রণে কী চান ট্রাম্প

7

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

8

বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী

9

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সর

10

ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

11

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

12

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

13

শি-ট্রাম্প-পুতিনের ত্রিপাক্ষিক বৈঠকে নজর জাতিসংঘের

14

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

15

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

16

জিম্বাবুয়ের কাছে হারের ম্যাচে শাস্তি পেল বাংলাদেশ

17

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

18

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

19

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

20