Jahirul Hasan
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রভার মতো হতে চাই না: আফেলিন

সাদিয়া জাহান প্রভার মতো হওয়া সম্ভব না এবং হতেও চান না বলে মন্তব্য করেছেন উদীয়মান অভিনেত্রী আফেলিন জাহান। কালবেলা এন্টারটেইনমেন্টের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, সহকর্মী এবং কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এ কথা জানান তিনি।

প্রভা প্রসঙ্গে আফেলিন জানান, কেউ কাউকে হুবহু রিপ্লেস করতে পারে না। শূন্যস্থান পূরণ হলেও প্রত্যেকের নিজস্ব অবস্থান আলাদা থাকে। প্রভা আপুর মতো হওয়া সম্ভব না এবং তিনি হতেও চান না, তবে প্রভার সঙ্গে তুলনা করা হলে তিনি প্রাউড ফিল করেন। ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

অভিনয়ের শুরুর দিকের অভিজ্ঞতা শেয়ার করে আফেলিন বলেন, শুরুর দিকে কিছুটা নার্ভাস বা জড়তা কাজ করলেও সহশিল্পীদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছেন তিনি। বিশেষ করে সহশিল্পী তাকে সংলাপ শিখিয়ে দেওয়া থেকে শুরু করে অভিনয়ের বিভিন্ন বিষয়ে দারুণভাবে সহায়তা করেছেন। তিনি বিশ্বাস করেন যে অভিনয় মূলত একটি টিম গেম।

পড়াশোনার কারণে এর আগে একটি সিনেমার অফার পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন এবং সিনেমা সাইন করেও শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। তবে অভিনয় ছাড়া থাকতে না পেরে পরবর্তীতে তিনি নাটকে নিয়মিত কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। নাটকে আসার আগে রাজু আহমেদের মাধ্যমে অভিনেতা ইমনের সঙ্গে তার কাজের সুযোগ হয়েছিল।

ছোট পর্দার উদীয়মান এই অভিনয়শিল্পী নাটক ও বিনোদন অঙ্গনে নিজের কাজের মাধ্যমে ধীরে ধীরে পরিচিতি লাভ করছেন। পড়াশোনা ও অভিনয় একসঙ্গে সামলানোর পাশাপাশি বর্তমানে তিনি ছোটপর্দায় বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে কাজ করছেন। সহশিল্পীদের সঙ্গে বোঝাপড়া এবং নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে নিজের একটি স্থায়ী জায়গা করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফেলিন জাহান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

1

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

2

সংঘাতের জেরে ইয়েমেন বাস্তুচ্যুত দেড় লাখের বেশি মানুষ

3

হরমুজে রেডিও সতর্কতা উপেক্ষা: দু’টি তেল ট্যাংকার আটকের দাবি

4

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

5

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পৃথক টেকনিক্যাল ক্যাডারসহ ৬ দফা দা

6

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

7

হুথিদের হামলার জেরে রিয়াদে ফ্লাইট বাতিল দুই ভারতীয় বিমান সংস

8

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

9

কবে মাঠে ফিরবেন নয়ার, জানাল বায়ার্ন

10

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

11

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে কিন্ডারগার্টেন ও ক্লিনিক ক

12

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

13

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

14

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

15

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

16

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

17

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ২১ বারের মতো পেছাল

18

মেসি চলে গেলে ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে: মার্তিনেজ

19

বার্সাকে স্বস্তির খবর দিলেন পেদ্রি

20