Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এল সালভাদরের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে লড়বেন বুকেলে

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার লক্ষ্যে বৃহস্পতিবার সুপ্রিম ইলেক্টোরাল কোর্টে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। এ সময় ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা সেখানে উপস্থিত ছিলেন। 

এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, হাজারো সমর্থকের সঙ্গে উপস্থিত হয়ে ৪৫ বছর বয়সী বুকেলে প্রার্থিতা নিবন্ধন করেন। এ সময় সমর্থকেরা ‘আরও ছয় বছর!’ স্লোগান দেন। হাইতির সশস্ত্র অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চলার মধ্যেই তিনি এই নির্বাচনী প্রতিযোগিতায় নামলেন।

মধ্য আমেরিকার দেশ এল সালভাদর গত বছর সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদসীমা তুলে দেয়। এর ফলে ২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা বুকেলের পক্ষে অনির্দিষ্টকালের জন্য পুনর্নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আগামী বছর ২৮ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। লাতিন আমেরিকার অন্যান্য নেতার তুলনায় বুকেলের জনপ্রিয়তা অনেক বেশি। ফলে এবারের নির্বাচনেও তার জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ তার নিরাপত্তা অভিযানকে সমর্থন করেন। এই অভিযানে গ্যাং সদস্য সন্দেহে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। তাদের অনেককে বছরের পর বছর কারাগারে থাকতে হচ্ছে, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগের বিচার এখনো শেষ হয়নি।

চার বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানের ফলে একসময় মধ্য আমেরিকার সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটত যে দেশটিতে, সেখানে অপরাধের হার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে গত মার্চে জাতিসংঘের উদ্যোগে গঠিত বিশেষজ্ঞদের একটি প্যানেল জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে।

বুকেলের প্রার্থিতা ঘোষণার সময়ও হাইতির কুখ্যাত সশস্ত্র অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছিল এল সালভাদরের সেনারা। জাতিসংঘ-সমর্থিত একটি আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে হাইতিতে দায়িত্ব পালনরত দেশটির চার সেনা নিখোঁজ হওয়ার পর তাদের উদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছিল। প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। এতে হেলিকপ্টার থেকে এক ব্যক্তির বাড়িতে হামলা চালাতে দেখা যায়। হাইতির সংবাদমাধ্যম ওই ব্যক্তিকে দেশটির প্রভাবশালী এক সশস্ত্র গোষ্ঠীর নেতা হিসেবে শনাক্ত করেছে।

হাইতির সরকার বুকেলের এই সামরিক হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে এ অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্য এখনো স্পষ্ট নয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হাইতিবিষয়ক বিশেষজ্ঞ দিয়েগো দা রিন এএফপিকে বলেন, ‘সংগঠিত অপরাধের বিরুদ্ধে একজন বীর হিসেবে নিজের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে চান বুকেলে।

তিনি বোঝাতে চান, শুধু এল সালভাদরের অপরাধী চক্রকেই পরাজিত করেননি, বরং নিরাপত্তা সংকটে জর্জরিত আরেকটি দেশকেও সহায়তা করছেন, যে সংকটের সমাধান খুঁজে পাওয়া কঠিন বলে মনে হচ্ছে।’

সূত্র: রয়টার্স, এপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

1

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নে

2

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

3

ইউক্রেন-রাশিয়া বৈঠকের আগে মোদি-জেলেনস্কির ফোনালাপ

4

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

5

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

6

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

7

হরমুজে ইরানের মাইনের আঘাতে দুই সুপার ট্যাংকারে আগুন

8

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

9

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

10

রাশিয়ায় ট্রেনের ধাক্কায় মিনিবাসের ছয় যাত্রী নিহত

11

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

12

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

13

সাদা শাড়িতেও মোহময়ী মিম

14

কন্ডিশনের অজুহাত দিতে চান না শান্ত

15

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

16

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

17

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

18

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

19

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

20