Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি এবং সার আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এই উদ্যোগ দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।

আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি দু’দেশের মধ্যকার এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি এই সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর জোর দেন।

বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

1

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

2

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

3

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

4

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

5

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

6

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

7

ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

8

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

9

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

10

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

11

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

12

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

13

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

14

সুখবর পেল আর্সেনাল

15

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

16

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

17

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

18

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

19

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

20