দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি.
রপ্তানিমুখী প্রানীসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আজ বৃহস্পতিবার(২৬ নভেম্বর )সকালে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ -২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানটি উপলক্ষে সকালে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে । র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কমকর্তা ডা. মিজানুর রহমান, এছাড়াও আরও বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু,বিভিন্ন খামারি, ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সপ্তাহব্যাপী এ আয়োজন স্থানীয় খামারিদের আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।