Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

ব্রিকস সম্মেলনের ফাঁকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে আসা সিসির সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও মিসরের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ১৯৪৭ সালের ১৮ আগস্ট দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

চলতি বছরের মে মাসে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারত সফর করেন। ওই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই সময়ে ব্রিকসের বিচারমন্ত্রীদের বৈঠকে অংশ নেন মিসরের বিচারমন্ত্রী মাহমুদ আল-শেরিফ। বৈঠকের ফাঁকে ভারতের আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গেও তার দ্বিপক্ষীয় আলোচনা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিসর ব্রিকসের পূর্ণ সদস্য হয়।

এবারের ব্রিকস সম্মেলনের দুই দিনের বিভিন্ন অধিবেশনে অংশ নেন সিসি। সম্মেলনের ফাঁকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন তিনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে পুতিন মিসর ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ধারাবাহিকভাবে বাড়ছে এবং বাণিজ্য কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি।

পুতিন মিসরকে রাশিয়ার ‘দীর্ঘদিনের ও নির্ভরযোগ্য বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী অক্টোবরে মস্কোয় অনুষ্ঠেয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে অংশ নিতে সিসিকে আমন্ত্রণ জানান তিনি।

এদিকে রোববার ব্রিকস সম্মেলনে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন’ শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মোদি বলেন, ব্রিকসের প্রতি গ্লোবাল সাউথের দেশগুলোর আস্থা বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতা এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মোদি বলেন, ব্রিকসের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারত বন্ধুত্ব, অংশীদারত্ব ও সহযোগিতার চেতনাকে এগিয়ে নিয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

1

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

2

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

3

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

4

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

5

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

6

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

7

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

8

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত কর

9

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

10

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

11

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

12

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

13

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

14

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

15

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

16

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

17

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

18

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

19

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20