Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

অনেকেই মনে করেন, তিনি দেশের অভিনয়জগতের জন্য আশীর্বাদ। মঞ্চ থেকে শুরু করে টিভি, চলচ্চিত্র কিংবা ওটিটি, সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন। মুগ্ধতা আর বিস্ময়ে বিমোহিত করে চলেছেন দর্শককে। তিনি মোশাররফ করিম।

নন্দিত এই অভিনেতার কাছ থেকেই এবার শেখা যাবে অভিনয়ের কলাকৌশল। নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে দেবেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিনব্যাপী কর্মশালা, আয়োজনে একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস।

এ কর্মশালা ভাগ করা হয়েছে দুটি সেশনে। প্রথম সেশন শুরু হবে বিকেল ৪টায়, চলবে ৬টা পর্যন্ত। ‘থিওরি অব অ্যাকটিং’ শীর্ষক এই সেশনে আলোচনা করবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক। তার আলোচনার বিষয়বস্তু—অভিনয় ও পারফরম্যান্সের মানসিক-শারীরিক প্রস্তুতি, ন্যাচারাল ও স্টাইলাইজড অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ (স্তানিস্লাভস্কি), টেম্পো, রিদম ও শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে মিউজিক্যালিটির ভূমিকা।

এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের মাস্টারক্লাস। ‘আর্ট অব অ্যাকটিং’ সেশনে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে আলোচনা করবেন তিনি। চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্র বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশ করার পদ্ধতি, চরিত্রের আবেগকে সত্যিকারের অভিনয়ে রূপ দেওয়ার কৌশল, পরিচালকের নির্দেশনা বোঝা ও নিজের সঙ্গে সমন্বয় করার নিয়ম এবং একজন পেশাদার অভিনেতা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা নিয়ে কথা বলবেন মোশাররফ করিম।

আয়োজকরা জানান, সর্বোচ্চ ৫০ জন এই কর্মশালায় অংশ নিতে পারবেন। এর জন্য নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য মিলবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

1

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

2

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

3

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

4

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

5

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

6

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

7

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

8

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

9

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

10

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

11

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

12

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

13

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

14

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

15

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

16

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

17

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

18

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তে

19

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

20