Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ অপু

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব পাস হওয়ার পর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেলেন তিনি।

এদিন জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
অপু বহু বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের কয়েকদিন আগে প্রচারণা মিছিলে আওয়ামী লীগ সমর্থকরা তার ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এরপর আহত অপু আর তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে শরিয়তপুর-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর এবার সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্বও পেলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

1

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

2

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

3

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

4

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

5

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

6

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

7

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

8

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

9

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

10

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

11

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

12

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

13

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

14

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

15

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

16

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

17

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

18

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

19

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

20