Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’

সকালেই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশে ল্যান্ডফল করেছে 'ঘূর্ণিঝড় ‘আকভান’।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দুপুরের মধ্যে গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল  প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে  ‘আকভান’। এসময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। তবে উপকূলের কাছে এসে বেশ কিছুটা শক্তি হারিয়েছে ‘আকভান’। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর আরো শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

তবে শক্তি খোয়ালেও ‘আকভান’ এর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায়। উত্তাল ওড়িশার পুরীর সমুদ্র। ওড়িশা ও অন্ধপ্রদেশের একাধিক জেলায় লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

ওড়িশায় ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়া হয়েছে। এজন্য কয়েক হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার, দুধ, খাবার পানি ও প্রয়োজনীয় সামগ্রী। উদ্ধার কার্যে সহায়তা করার জন্য প্রায় সাড়ে চার শতাধিক উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থায়। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল ও একটি ট্রেনের যাত্রার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও দক্ষিণ-পূর্ব রেল। ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ ৪১ টি ট্রেন বাতিল ও ২৮ টি ট্রেনের যাত্রা পথ বদলের ঘোষণা দিয়েছে। দক্ষিণপূর্ব রেলের তরফেও ২৮ টি ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির বেশিরভাগই পুরীর উপর দিয়ে চলাচল করে।

যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে এই পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতাও চেয়েছে দক্ষিণ-পূর্ব রেল ও ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ।

‘আকভান’-এর জেরে বৃহস্পতিবার রাত থেকেই পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। ফলে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সাধারণ জনজীবন কার্যত ব্যাহত।

রাজ্যটির পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি, তাজপুর সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। অন্যদিকে রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া।

উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মোতায়েন রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সৈকতে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইক প্রচার। অন্যদিকে, টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। ফলে ধান সহ অন্য শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

‘আকভান’-এর জেরে ঝাড়খন্ড রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। সময়ের বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। সর্তকতা হিসেবে ইতিমধ্যেই কয়েকটি জেলায় প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

1

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

2

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

3

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

4

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

5

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

6

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

7

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্

8

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

9

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

10

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

11

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

12

‘হনুমান অংশ’ নিয়ে রিচা চাড্ডা : ধর্মীয় জিনিস বেশি চলে

13

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

14

ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে হারিয়ে একটি পুরস্কার জিতলেন কেইন

15

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

16

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

17

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

18

নতুন স্পন্সর থেকে কত টাকা পাচ্ছে বিসিবি?

19

সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

20