Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের মিসিসিপি উপকূলে আছড়ে পড়েছে একটি ছোট বিমান। এরপর উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ভেতর থেকে দুই শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মেক্সিকো সাগরে মিসিসিপির পাসকাগৌলা এবং হর্ণ দ্বীপের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়ে।
মৃত অবস্থায় উদ্ধার করা দুই শিশুর একজনের বয়স ৮, আরেকজনের বয়স ১০ বছর বলে জানিয়েছেন কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস।

দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলবামার মোবাইল এলাকার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানায়, তারা একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কয়েক ঘণ্টা অভিযান চালানোর পর প্রাথমিক অবস্থায় উদ্ধারকারীরা শুধুমাত্র তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র‌্যাফট পান। অপরদিকে বিমানটি পানিতে ভাসছিল। এরপর তারা বিমানের ভেতর থেকেই ছয়জনের মরদেহ উদ্ধার করেন।

কোস্টগার্ডের মোবাইল এরিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট বলেছেন, “এটি (মরদেহ উদ্ধার) আমাদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে আমরা বিমানে থাকা যাত্রীদের মরদেহ উদ্ধার এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।

নিউ অরলেন্স নিউজ স্টেশন ডব্লিউভিইউই জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে যারা ছিলেন তারা লুজিয়ানার ভেনিসে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে আসছিলেন।
এরআগে গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট বিমান প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা পাইলটসহ ৯ আরোহীর সবাই প্রাণ হারান।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

1

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

2

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

3

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপি

4

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

5

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

6

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

7

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

8

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

9

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

10

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

11

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

12

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

13

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে

14

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শিশু অ্যাকাডেমিতে নিরাপত্তা জোরদারে

15

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

16

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

17

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

18

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

19

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

20