Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : বেলিংহাম

ইংল্যান্ডের হয়ে যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন হ্যারি কেইন। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে পিটার শিলটনের ১২৫ ম্যাচের কীর্তিতে ভাগ বসান তিনি। দুটি গোল ও একটি অ্যাসিস্টে এই উপলক্ষ স্মরণীয় করে রাখেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

ম্যাচ শেষে জুড বেলিংহাম কেইনকে ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়’ বলতে দ্বিধাবোধ করলেন না। ৩৩ বছর বয়সী ৯১ গোল করে ইতোমধ্যে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়ে আছেন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইংল্যান্ড খেলোয়াড়ের তালিকায় এককভাবে বসতে যাচ্ছেন তিনি। বেলিংহামের বিশ্বাস, ইংল্যান্ডের জার্সি তার চেয়ে আর কেউ ভালোভাবে পরেননি।

রিয়াল মাদ্রিদ তারকা বললেন, ‘সত্যি বলতে, সে যা-ই করুক না কেন, এখন আর কোনো কিছুই আমাকে অবাক করে না। তিনি বলে গেলেন, ‘কী অসাধারণ এক রোল মডেল, কী অসাধারণ একজন মানুষ, এবং তার সাথে একই মাঠে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

কেইনকে যোগ্য খেলোয়াড় বললেন বেলিংহাম, ‘আমি আগেও যেমন বলেছি, সে যা কিছু পায়, তার যোগ্য। সে এর জন্য কঠোর পরিশ্রম করে এবং সে খুব সৎ একজন মানুষ। আমি জানি সে আজ দুটি গোল করেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো পিটার শিলটনের রেকর্ডের সমকক্ষ হওয়া।’

এরপর কেইনকে নিয়ে আরও বড় মূল্যায়ন করলেন তিনি, ‘আমার মতে, তিনি ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি এক অসাধারণ আদর্শ, একজন মহান মানুষ এবং তার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

1

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

2

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

3

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্র

4

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

5

সিপিএলে দল পেলেন মিরাজ

6

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

7

ফ্রান্স দলে জিদানের চার চমক

8

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

9

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

10

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

11

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

12

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

13

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

14

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

15

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

16

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

17

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

18

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

19

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

20