Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তিন বাসচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

রোববার (১৮ অক্টোবর) জেলার সদর উপজেলার যমুনা সেতু পশ্চিম এলাকায় পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে তিন বাসচালককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এ ছাড়া ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানের সময় কয়েকটি পরিবহনের চালককে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।

অভিযানে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ সদস্য ও জেলা আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয় জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

1

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

2

কাবায় এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি, কী ঘটে

3

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

4

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

5

ক্রিকেটের বাইরে নতুন পথচলায় যুক্ত হলেন বাবর আজম

6

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

7

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

8

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

9

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

10

সিপিএলে দল পেলেন মিরাজ

11

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রম

12

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

13

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

14

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

15

এক বছরেই দুইবার বিধবা হয়েছেন তিনি, গাজার নারীর দুঃসহ জীবন

16

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

17

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

18

আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘শেষ জাদু’ কোথায় দেখবেন?

19

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

20