Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় ইন্টার

ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোস অগুস্তোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজের গুরুত্ব আরও বাড়িয়েছেন এই ফুটবলার। তাই ২০২৮ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী ইন্টার।

অগুস্তোর প্রতিনিধিদের সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে বৈঠকে বসবে ইন্টার কর্তৃপক্ষ। আলোচনার লক্ষ্য হবে, ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবে রেখে দেওয়া। নতুন চুক্তিতে তার বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

বর্তমানে বছরে ২০ লাখ ইউরোর কিছু বেশি বেতন পান অগুস্তো। নতুন চুক্তি হলে তার বার্ষিক বেতন বেড়ে প্রায় ৪০ লাখ ইউরো হতে পারে। অর্থাৎ, বেতন প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে ইন্টারের।

সাম্প্রতিক সময়ে দলের হয়ে অগুস্তোর পারফরম্যান্সও ক্লাবের আস্থার কারণ। বোলোনিয়ার বিপক্ষে ইন্টারের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখার সামর্থ্য আছে তার। লেফট-ব্যাকের পাশাপাশি তিন ডিফেন্ডারের কৌশলে বাঁ দিকের সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন এই ব্রাজিলিয়ান।

২০২৩ সালে মোনজা থেকে ইন্টারে যোগ দেন অগুস্তো। এরপর থেকে দলের বিভিন্ন পজিশনে খেলেছেন তিনি। নিয়মিত একাদশে সব সময় জায়গা না পেলেও স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

1

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

2

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

3

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

4

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

5

দেশে আসেন দেখা হবে রাজপথে

6

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আইসিইউতে গুরুতর আহত সৌ

7

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

8

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

9

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

10

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

11

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

12

দিল্লি সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

13

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

14

বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরি

15

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্র

16

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

17

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

18

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

19

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

20