Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তিনটি অভিযানে আটজন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, শনিবার (১৭ অক্টোবর) ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত একটি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে থাকে। এসব গোষ্ঠীকে ভারত-সমর্থিত বলে দাবি করে ইসলামাবাদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, কোয়েটা জেলার পাঞ্জপাই এলাকায় সন্ত্রাসীরা যান চলাচল ব্যাহত করতে সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এ সময় পাঁচজন সন্ত্রাসী নিহত হন।

অন্যদিকে, নুশকি জেলায় তল্লাশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। সেখানে তীব্র গোলাগুলির পর দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

খুজদার জেলায় পরিচালিত তৃতীয় অভিযানে সন্ত্রাসীদের আরেকটি আস্তানা ধ্বংস করা হয়। সেখানে একজন সন্ত্রাসী নিহত হন। এ ছাড়া ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’-এর আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করাই এসব অভিযানের লক্ষ্য।

 তথ্যসূত্র: দ্য ডন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

1

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

2

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

3

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

4

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

5

মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যু

6

শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা

7

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

8

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

9

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

10

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

11

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

12

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

13

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

14

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

15

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রতিফলন শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যাল

16

বিসিবির নতুন টুর্নামেন্টের খেলা ফিরছে খুলনা ও বরিশালে

17

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

18

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

19

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

20