Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ও সারাবিশ্বের সকল হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

রবিবার এক শুভেচ্ছা বাণীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছর অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই।

স্পিকার তার বাণীতে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের ধর্মীয় সম্প্রীতির এক বিশাল উৎসবের আবহ তৈরি হয়। এই উৎসবকে কেন্দ্র করে সমাজে বিরাজমান যেকোনো ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে গিয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক-এটাই প্রত্যাশা।

বাণীতে স্পিকার আরও উল্লেখ করেন, উৎসবের এই দিনগুলো আপনাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত প্রেরণা এবং আগামী দিনগুলোকে করে তুলুক আরও বেশি সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর। সৌহার্দ্য সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে উঠুক আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।

স্পিকার বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তুলি। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। আমি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরুদ্ধারের পথে উপসাগরীয় তেলের রপ্তানি, ‘ঝুঁকিতে’ হরমুজ প্

1

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

2

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

3

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

4

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

5

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

6

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

7

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

8

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

9

মেসির গোলসংখ্যা দেখে হাসিতে ফেটে পড়েছিলেন চেলসি কিংবদন্তি

10

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ

11

প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান আমিনুল

12

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

13

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক

14

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

15

হুতির হামলা: সৌদির পাশে থাকার অঙ্গীকার এরদোয়ানের

16

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

17

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

18

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি, লক্ষ্য তারুণ্যনির্ভর

19

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ

20