Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।

এর মধ্যে, কয়েকজন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের সহকারী পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তবে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া, এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। তিনি আগে কিশোরগঞ্জে কর্মরত ছিলেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে সহকারী পুলিশ সুপার, এসবি, ঢাকায় বদলির আদেশ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩ সেপ্টেম্বর জারি করা আগের আদেশটি বাতিল করে ১৮ অক্টোবর নতুন আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনগুলোতে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায়, ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

1

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

2

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

3

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

4

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

5

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

6

এমবাপের অভাব পূরণ করছে অলিসে : জিদান

7

১৫ লাখ টাকা ছাড়াল মেসির ‘লাস্ট ড্যান্সের’ টিকিট!

8

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

9

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

10

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

11

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

12

ছাওলায় সামাজিক বনায়নের গাছ নিধন, ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব প

13

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

14

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

15

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

16

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

17

‘আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না’

18

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

19

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

20