Jahirul Hasan
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমার মাদকববিরোধী অভিযান চলমান থাকবে: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি দাবি করেন, আত্মরক্ষার্থে নিজের ব্যবহার করা বৈধ অস্ত্রের ভিডিও ভাইরাল করে কতিপয় মহল মাদক নির্মূলের পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। এ ঘটনায় দল, সরকার এবং তার ভাবমূতি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাদকের নিয়ন্ত্রণ নিয়ে গত আগস্টে গণ্ডিঘর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। গণঅভ্যুত্থানের পর এলাকাটি মাদকের হাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি স্থানীয়দের জিম্মি করে মাদক কারবারীরা বেশ কয়েকটি বাড়িতে মাদকের কাজে ব্যবহার করতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে আমরা সামাজিক একটি আন্দোলন গড়ে তোলার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে এলাকাটি মাদক নির্মূল করতে চেয়েছিলাম।

তিনি বলেন, গণ্ডিঘর এলাকায় যাওয়ার আগে আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করি। ওই এলাকায় যাওয়ার পর মাদক কারবারীরার তাদের স্থাপনা থেকে বেরিয়ে আশেপাশে ছুটাছুটি করতে থাকে। এ সময় ২০ থেকে ৩০ জন যুবক আমাদের গাড়ির দিকে আসতে থাকে। নিরাপত্তার স্বার্থে আমার বৈধ লাইসেন্সকৃত অস্ত্রটি হাতে নেই। ভাইরাল হওয়া ভিডিওতে আমি কেবল তাদের হাতে অস্ত্র আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অস্ত্রটি বের করেছিলাম। পরবর্তীতে আমি অস্ত্রটি পকেটে রেখে দেই। পরে গেন্ডারিয়া থানা ঘটনাস্থলে আসে।

বিএনপি এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আমরা বেশ কয়েকটি স্থানে মাদক বেচাকেনা এবং সেবন করার বিষয়টি দেখতে পাই। ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রবেশ করানো হচ্ছিল। গত দুই থেকে তিন মাস ধরে এলাকাবাসী ও ভোটাররা আমাকে এ বিষয়ে অভিযোগ করছিল। আমি এ বিষয়ে সমাধানের চেষ্টা করছিলাম। সব কিছু মিলিয়ে প্রাথমিকভাবে মাদক বিতরণের হাটটি বন্ধ করাকে প্রথম পদক্ষেপ মনে করেছিলাম। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতারসহ কয়েকটি ভবনের কক্ষ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোনসহ বেশ কিছু আলামত জব্দ করি। অথচ ভাইরাল হওয়া ভিডিওটি ছড়িয়ে দিয়ে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে আগামীতে মাদক নির্মূলে অভিযান অব্যাগত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইশরাক হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পর্শিয়া এবার ‘লালপরী’

1

চীনের সামরিক নেতৃত্বে শুদ্ধি অভিযান, যুদ্ধের সক্ষমতা নিয়ে প্

2

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

3

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

4

‘ইত্যাদি’ এবার জামালপুরে, থাকছে যেসব চমক

5

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

6

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

7

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

8

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

9

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

10

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

11

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাস

12

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

13

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

14

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

15

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

16

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

17

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

18

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন

19

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

20