Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

এবার ইরানের কাছে যুদ্ধের জন্য পাল্টা ক্ষতিপূরণ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রর শান্তি সংলাপ ফের শুরু করার জন্য এই ক্ষতিপূরণ প্রদানকে শর্ত হিসেবেও হাজির করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরু করার শর্ত হিসেবে গত সপ্তাহে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল ইরান। সেই দাবির প্রেক্ষিতেই পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি দেখলাম যে ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের প্রতিনিধিরা গত ৫ মাস ধরে চলা সামরিক সংঘাতে তাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন (যে যুদ্ধ শুরু হয়েছিল তাদের পরমাণু বোমা বানানো বিষয়ক কর্মসূচিকে কেন্দ্র করে), যদিও আমাদের বিগত কোনো আলোচনা বা বৈঠকে এ বিষয়ে কখনও উল্লেখ করা হয়নি।”

“তবে এটি একটি দারুন ধারণা। কারণ এখন আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি, তাদের রাস্তার পাশে পেতে রাখা বোমা এবং বহু সংঘাতের কারণে নিহত ও গুরুতরভাবে আহত হওয়া সমস্ত মানুষের জন্য, যে সংঘাতগুলোর জন্য তারা কুখ্যাত।”

ট্রুথ সোশ্যালপোস্টে ট্রাম্প আরও বলেন, “গত ৫০ বছর ধরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার যেসব নিরীয় প্রতিবাদকারীকে হত্যা করেছে, তাদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর গত ৫ মাসে যে ৫২ হাজার নিহত হয়েছেন— তাদের কথা বলাই বাহুল্য।”

“ইরানের সঙ্গে ভবিষ্যতের যে কোনো আলোচনায় আমার প্রতিনিধিরা এই দাবি দৃঢ়ভাবে উত্থাপন করবেন। আমি তাদের এমন নির্দেশ দিয়ে রেখেছি।”

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক উপকমান্ডার এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ বাঘেল জোলগাদর যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরুর শর্ত হিসেবে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

জোলগাদর বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ২০২৫ সালের জুন মাসের ১২ দিনের সংঘাত এবং গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিতে রাজি থাকে, তাহলেই ইরান পরবর্তী শান্তি সংলাপে বসবে।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

1

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

2

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

3

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

4

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

5

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

6

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

7

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

8

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

9

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

10

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

11

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

12

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

13

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

14

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

15

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

16

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

17

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

18

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

19

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

20