Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

বিনোদন জগতে নতুন সিনেমা বানিয়ে আলোচনা সৃষ্টি করা নির্মাতা রায়হান রাফীর যেন অভ্যাসে পরিণত হয়েছে। প্রেক্ষাগৃহে আসার আগেই তার নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। সেই আবহ আরও উসকে দিয়ে এবার শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট পোস্ট করে ছবিটির ‘আনঅফিশিয়াল লুক’ প্রকাশ করেছেন নির্মাতা নিজেই। 

এর মাধ্যমেই তিনি দর্শকের সামনে উন্মোচন করলেন সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’কে। সোশ্যাল মিডিয়ায় তরুণ ফ্যাশন মডেল ও অভিনেতা ফারুক আহমেদ রেহানের ছবি শেয়ার করে রাফী লিখেছেন, ‘হিমেল চরিত্র খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। এখানে দরকার ছিল একজন ফ্রেশ ফেইস, যার সম্বন্ধে দর্শকের কল্পনায় খুব একটা ধারণা নেই। হয়তো বড় পর্দায় হবে প্রথম পরিচয়।’

‘আন্ধার’ -এ রেহান
নতুন মুখ নিয়ে কাজ করার চ্যালেঞ্জ ও নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে এই জনপ্রিয় নির্মাতা আরও যোগ করেন, ‘কিন্তু নতুন মুখের সমস্যা হচ্ছে তাদের বেশি অভিজ্ঞতা থাকে না। তাই চরিত্রের বিভিন্ন ইমোশন তুলে ধরতে পারবে কিনা সেই রিস্ক থেকেই যায়। আমরা রিস্ক নিয়েছি। এবং আমার ধারণা, রিস্ক নিয়ে জিতেছি।’

রেহানের প্রশংসা করে পোস্টের শেষাংশে রাফী বলেন, ‘ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল এবং একজন অভিনেতা। আন্ধার-এর পর থেকে হয়তো বেশিরভাগ মানুষ তাকে অভিনেতা হিসেবেই চিনবে। 'আঁধার'-এ হিমেল চরিত্রে উপস্থাপন করছি ফারুক আহমেদ রিহানকে।’

নির্মাতার এই বার্তা এবং রেহানের রহস্যময় লুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ‘আন্ধার’ নিয়ে উদ্দীপনা আরও বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, রাফীর এই বাজি বড় পর্দায় দর্শকমনে কতটা ছাপ ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

1

রোনালদোকে নিয়ে গুজব

2

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

3

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

4

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

5

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

6

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

7

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

8

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

9

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

10

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

11

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

12

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

13

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

14

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

15

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

16

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

17

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

18

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

19

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

20