Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে বর্ণিল আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেরোবি প্রতিনিধি;

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযথ মর্যাদা ও উৎসবের সাথে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬’ পালিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট, ২০২৬) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। 

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বৃষ্টিস্নাত সকালে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি পার্কের মোড়, শহিদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এরপর দিবসটি উপলক্ষে  ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বৃক্ষরোপণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপাচার্য। এ সময় তিনি বলেন, আজ আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। সকল ছাত্র-জনতা যেভাবে ২০২৪-এর জুলাইয়ে অভূতপূর্ব গণ-অভ্যুত্থান ঘটিয়েছিল, তার পুরো কৃতিত্ব আমাদের তারুণ্যের। এই তারুণ্যের কারণেই আজ বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। বেরোবি উপাচার্য বলেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক শহিদ আবু সাঈদের আত্মত্যাগ বিশ্বের বুকে বিরল ঘটনা। তিনি বলেন, শহিদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল এই আন্দোলনের উজ্জ্বল নিদর্শন, যা আজও তরুণ প্রজন্মের জন্য সংগ্রামের অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই, আর যেন কখনো কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দুপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে কবি হেয়াত মামুদ ভবনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক লেখা নিয়ে রোড ম্যাগাজিন প্রকাশ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘বাগধারা’ তাদের গান পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

1

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

2

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

3

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

4

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

5

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

6

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

7

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

8

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

9

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

10

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

11

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

12

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

13

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

14

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

15

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

16

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

17

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

18

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

19

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

20