Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকের দিন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিনে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা দিয়ে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। আজকের দিনটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, আজ সারা দেশে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘১৮০ দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও কয়েকটি কাজ আমরা করতে পারিনি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা পেতে অপেক্ষায় রয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অর্থসংকট, আবেদন নিষ্পত্তিতে জটিলতা ও প্রযুক্তিগত সমস্যার কারণে দুই ট্রাস্টে বিপুলসংখ্যক আবেদন জমে আছে। শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৬ শতাংশ চাঁদা থেকে অবসর সুবিধা এবং ৪ শতাংশ চাঁদা থেকে কল্যাণ ভাতার অর্থ জোগান দেওয়া হয়। তবে নিয়মিত আয়ের তুলনায় আবেদন ও অর্থের চাহিদা বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ খাতে অর্থসংকট তৈরি হয়েছে। তবে এবার সরকার বিশেষ থোক বরাদ্দ দিয়ে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

1

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

3

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

4

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

5

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

6

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

7

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

8

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

9

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

10

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

11

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

12

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

13

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

14

মিরাজের অনন্য কীর্তি

15

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

16

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

17

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

18

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

19

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

20